কাল মাধ্যমিক শুরু : ফল মে মাসের মধ্যেই
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : আগামিকাল শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদের তথ্য অনুযায়ী জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে গত বছরের তুলনায় প্রায় ৪ লক্ষ কমছে পরীক্ষার্থীর সংখ্যা ৷ মাধ্যমিক ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে তা শেষ হচ্ছে ৪ মার্চ পর্যন্ত।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে,২০২৩ সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪ জন। রাজ্য ব্যাপী এই পরীক্ষায় যাতে কোনওরকম ঝামেলা না হয় তার জন্য সব ধরনের সতর্কতা অবলম্বন করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। মে মাসের শেষ সপ্তাহে প্রকাশ হওয়ার সম্ভাবনা মাধ্যমিক-২০২৩ পরীক্ষার ফলাফল। (ছবি: সংগৃহীত)

