গঙ্গাসাগর মেলায় পর্যাপ্ত বাস-ট্রেন পরিষেবা

gangasagar mela and bus-train

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গঙ্গাসাগর মেলার জন্য “মেলা স্পেশাল” বাস চালাবে রাজ্য পরিবহণ দফতর। রাজ্য পরিবহণ নিগম ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম এই মেলা স্পেশাল বাস চালাতে চলেছে ৷ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ দিন এই পরিষেবা মিলবে। ৩৭০টি বাস চালানোর পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে প্রায় সাড়ে ৪০০ ট্রিপ করাতে প্রচেষ্টা নিতে চলেছে নিগম। পাশাপাশি রাজ্য পরিবহণ নিগম প্রায় ১১০০ বাস চালাবে বলে জানিয়েছে ৷ ভক্ত ও দর্শনাথীদের যাতায়াতের ক্ষেত্রে এই ব্যবস্থা চলবে । এ বিষয়ে আরও জানা যায়,পুলিশ কর্মীদের যাতায়াতের জন্যে থাকছে ৮৬ টি বাস।

এছাড়া দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসনের জন্য বন্দোবস্ত থাকছে ৫০টি বাস। অন্যদিকে গঙ্গাসাগর মেলার জন্য স্পেশাল ট্রেন পরিষেবা দেবে শিয়ালদহ ডিভিশনও। রেল সূত্রের খবর, শিয়ালদহ দক্ষিণ শাখায় প্রতিদিন ১৫’টি অতিরিক্ত লোকাল ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে ডিভিশন। শিয়ালদহ থেকে নামখানা রুটে চলবে ৮’টি ট্রেন । নামখানা-লক্ষ্মীকান্তপুর সেকশনে ১টি। এছাড়া লক্ষ্মীকান্তপুর -শিয়ালদহ রুটে ২’টি ট্রেন। কাকদ্বীপ-শিয়ালদহ রুটে ১টি ট্রেন চলাচল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *