চল্লিশ দিন ধরে ভেন্টিলেশনে বর্ষীয়ান অভিনেতা পার্থসারথি দেব! উদ্বিগ্ন অনুরাগীরা

পার্থসারথি দেব বর্তমানে হাসপাতালে ভর্তি এবং ভেন্টিলেশনের সাহায্যে শ্বাস নিচ্ছেন। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে সিওপিডির সমস্যায় ভুগছিলেন তিনি। সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর বুকে সংক্রমণ ছড়িয়ে পড়ে।

চল্লিশ বছরেরও বেশি সময় ধরে টেলিপর্দা এবং সিনেমায় অভিনয় করেছেন পার্থসারথি দেব। ‘সোনার কেল্লা’, ‘মহাপৃথিবী’, ‘হৃদয়ের কথা’, ‘দেশে বিদেশে’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকদের মনে দাগ কেটেছেন।

তার অসুস্থতার খবর শুনে উদ্বিগ্ন টলিপাড়ার সহকর্মীরা। সকলেই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
উল্লেখ্য, দু’বছর আগেও একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।

পার্থসারথি দেব একজন দক্ষ অভিনেতা। ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। নাটকের মঞ্চেও তার অভিনয় সুন্দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *