গ্রেফতার হওয়ার পর ভাইরাল হলো এলভিসের ভিডিও! নিজেই আনতেন নেশার সামগ্রী? জল্পনা তুঙ্গে

নয়ডা পুলিশ রবিবার জনপ্রিয় ইউটিউবার এবং ‘বিগ বস ওটিটি ২’ বিজয়ী এলভিস যাদবকে গ্রেফতার করেছে। গত বছর নভেম্বর মাসে সাপের বিষ ব্যবহার ও পাচারের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল এবং এলভিসও তাদের একজন।

একটি পশু কল্যাণ সংস্থার অভিযোগের ভিত্তিতে গত বছর ৩ নভেম্বর নয়ডার একটি ব্যাঙ্কোয়েট হলে হানা দিয়ে পুলিশ ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৫টি কেউটে সহ মোট ৯টি সাপ ও ২০ মিলিলিটার বিষ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বেশ কিছু সাপের বিষগ্রন্থী ও দাঁত ছিল না।

যদিও এলভিস সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, তদন্তে পুলিশ জানতে পারে যে সাপের বিষ আদান-প্রদানের ক্ষেত্রে তার অন্যদের সাথে যোগাযোগ ছিল।

এই ইউটিউবারের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছিলেন। তবুও, রবিবার তাকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *