জিম করবেটের জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজকের দিনে জিম করবেট জন্মগ্রহণ করেছিলেন। ১৮৭৫ সালের ২৫ জুলাই তাঁর জন্ম। ভারতের কুমায়ুন অঞ্চলের নৈনিতাল শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি নামকরা একজন শিকারী ছিলেন। পরিবেশবাদী হিসাবেও তাঁর জনপ্রিয়তা ছিল। জিম করবেটের নামানুসারে ভারতের ন্যাশনাল পার্কের নামকরণ করা হয়েছিল। তাঁর জন্মদিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধা।

