জেনে নিন: জৈব সার হিসেবে চা পাতা ব্যবহারের নিয়ম
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জৈব সার হিসেবে চা পাতার ব্যবহার করে থাকেন অনেকেই । গাছের যত্ন নেওয়ার জন্য ব্যবহৃত চা-পাতা কাজে লাগানো হয়ে থাকে। চা-পাতা ভালো জৈব সার এমনই বলা হয় । কৃষি বিশেষজ্ঞরা বলছেন, যাঁরা বৃক্ষচর্চা করে থাকেন তাঁরা এই সার এড়িয়ে চলার চেষ্টা করেন। ব্যবহৃত চা-পাতা গাছের গোড়ায় সরাসরি ঢেলে দিতে দেখা যায়। অনেকে আবার কয়েক দিন রেখে দেওয়ার পর জৈব সার বানিয়ে গাছে দিয়ে থাকেন।
চা-পাতার গুণাগুণ প্রসঙ্গে কৃষি বিশেষজ্ঞরা আরও বলছেন,চা-পাতার উপকারিতা অনেক। ট্যানিক অ্যাসিড থাকে । এক্ষেত্রে চা-পাতা পচতে শুরু করলে মাটিতে এই ট্যানিক অ্যাসিড পুষ্টি উপাদান ছাড়ে। মাটির অম্লতা বৃদ্ধি পায়। পুষ্টি গুণাগুণও বেড়ে যায়। চা-পাতা মাটির তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে। মাটিকে দ্রুত শুকিয়ে যেতে দেয় না। আগাছা জন্মাতেও বাধা দিয়ে থাকে । কীটপতঙ্গ গাছের শত্রু, যা গাছের ক্ষতি করে । চা-পাতা মেশানো জল গাছে ছিটিয়ে দিলে কীট-পতঙ্গের হাত থেকে রেহাই পাওয়া যায়। এই ঘ্রাণ পোকামাকড় সহ্য করতে পারে না।
এক্ষেত্রে বিশেষজ্ঞরা জানিয়েছেন,ব্যবহৃত চায়ের পাতায় গাছে ছত্রাকও জন্মে না। চা-পাতা জোগান দিয়ে থাকে নাইট্রোজেনের। এটি গাছের বৃদ্ধির জন্য অতি প্রয়োজনীয়। নাইট্রোজেনের অভাবে গাছের পাতায় ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটে। পাতা হলুদও হতে পারে। খাবারও তৈরিতে বিঘ্ন ঘটতে পারে ।
চা-পাতা ব্যবহারে বেশ কিছু সতর্কতাও রয়েছে। যেমন- ব্যবহৃত চা-পাতা গাছের গোড়ায় দেওয়ার আগে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। দুধ চা বানানোর পর যে চা-পাতা থাকবে তা গাছের গোড়ায় দেওয়া ঠিক হবে না। আবার টি-ব্যাগ ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। এটি মাটিতে না মিশতে পারে। টি-ব্যাগ কেটে পাতাগুলো গাছের গোড়ায় দেওয়া যেতে পারে।
চা-পাতা জৈব সারে পরিণত করে দেওয়া সবচেয়ে ভালো।

