টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান

pakisthan t-20 final

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করল পাক দল। টস জিতে প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন কেন উইলিয়ামসন। উইলিয়ামসন ৪৬ রান করেন। মিচেলও হাফ সেঞ্চুরি করেছেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫২ রানে থামল নিউজিল্যান্ড । এরপর বাবর আজমের দল ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতেই সেই রান তুলে ম্যাচ জয়ী হয়। ৭ উইকেটে ম্যাচ জেতে পাকিস্তান। পাক দলের পক্ষে ওপেনার জুটি বাবর আজম ও মহম্মদ রিজওয়ান অর্ধশত রান করেছেন। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *