তিয়াসার প্রাক্তন প্রেমিকের সঙ্গে সৌমিতৃষার ছবি ভাইরাল!

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিয়াসা লেপচা ও অভিনেতা-প্রযোজক সোহেল দত্তর ব্রেকআপের খবর বেশ কয়েক মাস আগেই জানা গিয়েছিল। কিন্তু সম্প্রতি সোহেলের জন্মদিনে তিয়াসার প্রাক্তনের সঙ্গে সৌমিতৃষা রায়ের ছবি ভাইরাল হয়েছে। এই ছবি দেখে অনেকেই হতবাক হয়েছেন।

গত শুক্রবার ছিল সোহেলের জন্মদিন। সেইদিন সোহেলের সঙ্গে একান্তে সময় কাটান সৌমিতৃষা। সোহেলের জন্মদিনের পার্টিতে হাজির হননি সৌমিতৃষা, তবে একান্তে সেলিব্রেট করেন জন্মদিনের আনন্দ। ছবিতে সাদা-কালো প্যান্ট স্যুটে পাওয়া গেল সৌমিতৃষাকে। সাদা টিশার্ট আর কালো প্যান্টে ক্যাজুয়াল উইন্টার লুকে বার্থ ডে বয়।

সোহেলের উদ্দেশে সৌমিতৃষা লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, ভগবান তোমার মঙ্গল করুক’। এই ছবি দেখে অনেকেরই মনে প্রশ্ন জাগছে, তিয়াসার প্রাক্তনের সঙ্গে সৌমিতৃষার বন্ধুত্ব হল কীভাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *