দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

weather and 24 pgs

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘযুক্ত থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হয়েছে। পাশাপাশি নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে বলে জানানো হয়। বিক্ষিপ্ত বৃষ্টির ইঙ্গিত। সকালের পর পরিষ্কার আকাশ থাকলেও কুয়াশা থাকবে ।তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা । আবারও নামবে পারদ। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতের জেরে এই বৃষ্টির সম্ভাবনা। (ছবি:সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *