দীপাবলির আলোকধারা

diwali and light

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:ধনতেরাস ধনলক্ষ্মীর শুভাগমন। দীপান্বিতার আরাধনার অঙ্গ হল-আলো। দীপাবলিতে আলোকসজ্জা। বাংলার প্রতিটি ঘরে একটা সময় মাটির প্রদীপের আলো জ্বলতো। পিতলের প্রদীপও পাশাপাশি দেখা যেত। প্রযুক্তি ও আধুনিকতার ছোঁয়ায় বদল হয়েছে অনেককিছু। প্রদীপের জায়গা দখল করে নিয়েছে বৈদ্যুতিন বাতি। আলোক সজ্জার নিত্য নতুন বৈদ্যুতিন বাতি হাতের নাগালে। এই সব আলোর ব্যবহার দীপাবলির আলোক সজ্জাকে আরও রঙিন করে তুলেছে। আধুনিক লাইফ স্টাইলের সঙ্গে পাল্লা দিয়ে বদলে গিয়েছে আলোর ব্যবহার ও গৃহ-অন্দর মহলের সজ্জা। আধুনিক আলোর বিভিন্ন ধরন। দীপাবলি উপলক্ষে বাজারে আধুনিক আলোর সম্ভার। রঙিন আলোর ঝলকানি। আলোকের এই ঝরনা ধারায় …. উৎসবের আমেজ। দীপাবলির আলোকধারা প্রতিফলিত। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *