নজরে আবহাওয়া

weather 2 august

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপটি গতকাল বাংলাদেশের স্থলভাগে প্রবেশ করে। এটি বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল বরাবর অবস্থান করছে বলেও খবর । ক্রমশ পশ্চিম দিকে সরে যাচ্ছে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও স্পষ্ট করে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ ও ঝাড়খণ্ডে অবস্থান করছে এই নিম্নচাপ ৷ তবে শক্তি অনেকটাই দুর্বল হয়েছে বলে জানানো হয়েছে । (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *