নজরে আবহাওয়া

weather and 29 september

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দুর্গা পুজোর মহাষষ্ঠীতে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টিপাতেরও ইঙ্গিত দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের এই মুহূর্তের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর শনিবার মহাষষ্ঠীর দিন ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে।পুজোয় মাঝে মধ্যে বৃষ্টির একটা পূর্বাভাসের কথা জানানো হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রের আরও খবর,বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের কয়েকটি জেলায়। পুজোর দিনগুলোতে হালকা মাঝারি বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে। আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা বাড়ছে।

আবার পশ্চিম, মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয় । এক্ষেত্রে আরও বলা হয়, এই ঘূর্ণাবর্ত ক্রমশ সরে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের সঙ্গে মিশে যাওয়ার সম্ভাবনা। তা কতটা শক্তিশালী হতে পারে সে দিকে নজর আবহাওয়াবিদদের । (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *