নিকোলাস পুরানের রেকর্ড

nicholas pooran

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: নিকোলাস পুরান রেকর্ড গড়লেন। আরসিবির বিরুদ্ধে জয় পেল লখনউ সুপার জায়ান্টস। টার্গেট তাড়া করতে নেমে শেষ পর্যন্ত জয় পায় লখনউ। কেএল রাহুলের দলের জয়ে ভূমিকা নিয়েছেন নিকোলাস পুরান ও মার্কাস স্টয়নিস। ৩০ বলে ৬৫ রান করেন স্টয়নিস। ১৯ বলে ৬২ রান করেছেন পুরান। একাধিক রেকর্ডও গড়লেন তিনি। ২০২৩ সালের আইপিএলের এখনও পর্যন্ত সবথেকে দ্রুত ১৫ বলে অর্ধশতরান করলেন নিকোলাস। উল্লেখ করা যায়, ইতিপূর্বে ২০১৪ সালে ইউসুফ পাঠান ও ২০১৭ সালে সুনীল নারিন ১৫ বলে অর্ধশতরান করেছিলেন। আইপিএলের সব থেকে কম বলে ৫০ রান করেন কেএল রাহুল ও প্যাট কামিন্স। ১৪ বলে তাঁরা ৫০ রান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *