weatherBreaking News Others 

নিম্নচাপে ভারী বৃষ্টি ঝোড়ো হাওয়া

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: আন্দামানের নিকটস্থ অঞ্চলে একটি নিম্নচাপ ঘণীভূত হয়েছে বলে খবর। এক্ষেত্রে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন,পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ কেন্দ্রীভূত হবে। পরবর্তী সময়ে তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর অন্ধ্রপ্রদেশ উপকূলে চলে আসার আশঙ্কা রয়েছে। পরে তা শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলে আসার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। পাশাপাশিজোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া হয়েছে। দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment