নুসরতের প্রাক্তন স্বামীর সাথে সৌরসেনীর ঘনিষ্ঠতা? জন্মদিনে নিখিলের পোস্ট ঘিরে জল্পনা সর্বত্র

নুসরত জাহানের সাথে বিচ্ছেদের পর থেকেই ব্যবসায়ী নিখিল জৈন এবং অভিনেত্রী সৌরসেনীমৈত্র-এর সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনা চলছে। বছর দুয়েক ধরেই টলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে দুজনের প্রেমের। এবার সেই গুঞ্জনে আরও তেল ঢেলে দিলেন নিখিল নিজেই সৌরসেনীর জন্মদিনে নিখিল ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রীর একটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানান। ছবিতে দুজনকে বেশ ঘনিষ্ঠ ভঙ্গিতে দেখা যাচ্ছে। এছাড়াও,নিখিল পোস্টে সংখ্যা যোগ করেছেন যা অনেকেই নুসরতের সাথে তার বিবাহ বিচ্ছেদের বছর হিসেবে ধরে নিচ্ছেন।

এই পোস্টের পর নিখিল-সৌরসেনী-র সম্পর্ক নিয়ে আবারও জোরালো আলোচনা শুরু হয়েছে। টলিপাড়ায় কেউ কেউ মনে করছেন, নিখিল হয়তো এই পোস্টের মাধ্যমে নুসরতকে ইঙ্গিত দিতে চেয়েছেন।তবে সৌরসেনী এর আগেও একবার নিখিলের সাথে সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, “যাই বলবো না কেন, লোকে যা ভাবার সেটাই ভাববে।”

এই জল্পনা সত্যি কতটা, তা নিশ্চিত করে বলার মতো কিছু নেই। তবে নিখিলের এই পোস্ট টলিপাড়ায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *