চা দিয়ে কুলফি খাচ্ছেন! সৌমিতৃষার কান্ড দেখে অবাক সকলে

টেলি অভিনেত্রী মিঠাই ওরফে সৌমিতৃষার একটি কাণ্ড দেখে নেটিজেনরা যথেষ্ট অবাক হয়েছেন। মঙ্গলবার তিনি তার সোশ্যাল মিডিয়ার একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে যে হাইওয়ের সামনে একটি ধাবাতে তিনি দাঁড়িয়ে একদিকে চা এবং এক দিকে কুলফি একসঙ্গে খাচ্ছেন। গোলাপি রঙের বাধনি প্রিন্টের সালোয়ার কামিজে অপরূপা সৌমিতৃষা তার অনুরাগীদের উদ্দেশ্যে বলেছেন যে চা এবং কুলফি একসঙ্গে খেতে দারুন লাগে।

টেলি অভিনেত্রীর এই কাণ্ডে নেটিজেনরা তাকে নিয়ে যথেষ্ট চিন্তিত। অনেকেই মনে করেছেন যে গরম এবং ঠাণ্ডা একসঙ্গে খাওয়ার ফলে হয়তো তার শরীর খারাপ হবে। অনেকে আবার তার ছবি দেখে তার রূপের প্রশংসা করেছেন। তার এক অনুরাগী তার পোশাকের রং এর ব্যাপারে তাকে যথেষ্ট প্রশংসা করেছেন। তিনি মনে করেছেন যে, এই প্রত্যেকটি পোশাক যা সৌমিতৃশা তিন দিন ধরে পড়েছেন তা যেন তার জন্যই বানানো হয়েছে। সৌমিতৃশা হলেন এমন একজন অভিনেত্রী যিনি কখনো ডায়েট করা পছন্দ করেন না। তিনি ওজন বাড়লে শুধু মিষ্টি খাওয়াই বাদ দেন। এছাড়া জিম করা খুব একটা পছন্দ করেন না তিনি।

সৌমিতৃশা টেলিপর্দা তে মিঠাই অভিনয় করে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে এবং এর হাত ধরে বড় পর্দায় তার ‘প্রধান’ সিনেমার মধ্যে দিয়ে আত্মপ্রকাশ ঘটে। আপাতত শোনা যাচ্ছে যে তিনি আরেকটি ছবিতে কাজ করার কথা চলছে। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন যে, তিনি আর ছোট পর্দায় অভিনয় করতে চান না আপাতত তিনি বড় পর্দাতেই মন দিতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *