হ্যাক হয়ে গেল রুক্মিণী মৈত্রর ফেসবুক প্রোফাইল! সোশ্যাল মিডিয়ায় জানালেন অভিনেত্রী

জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছে বলে জানা গেছে। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই বিষয়ে পোস্ট করে সতর্ক করেছেন ভক্তদের।

রুক্মিণী লিখেছেন, “আমার ফেসবুক প্রোফাইল সম্ভবত হ্যাক করা হয়েছে। সকাল থেকে এই বিষয়ে প্রচুর মেসেজ পাচ্ছি। আমার টিম সমস্যা সমাধানের চেষ্টা করছে।”এর দুই ঘন্টা পর আরেক পোস্টে অভিনেত্রী আরও সতর্কতা জারি করেছেন। তিনি লিখেছেন, “আপনাদের সকলকে জানানো হচ্ছে, আমার ফেসবুক পেজ থেকে অথবা আমার ছবি ব্যবহার করে ‘নিশা’ নামে কোন প্রোফাইল থেকে যোগাযোগ করা হলে তবেই দয়া করে কেউ সাড়া দেবেন না। এখনও আমার প্রোফাইল উদ্ধারের কাজ চলছে।”

রুক্মিণীর ফেসবুক প্রোফাইলে হ্যাকিংয়ের স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে। দু’দিন আগে ‘বুমেরাং’ ছবি সংক্রান্ত একটি পোস্টের পর থেকে শনিবার বিকেল পর্যন্ত অস্পষ্ট কিছু লেখা ও ছবি দিয়ে মোট পাঁচটি পোস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *