প্রথম মহিলা আইপিএল : শুরু ৪ মার্চ

womens ipl

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রথম মহিলা আইপিএল। মহিলা আইপিএল বা উইমেন্স প্রিমিয়ার লিগ ঘিরে তৎপরতা। ঘোষণা হল প্রতিযোগিতা শুরু হওয়ার দিনক্ষণ। ভারতীয় মহিলা ক্রিকেটে অন্যতম ঐতিহাসিক সিদ্ধান্ত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল জানিয়েছেন, মহিলাদের টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই শুরু হবে মহিলা আইপিএল। মহিলাদের প্রিমিয়ার লিগ ৪ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত চলবে। মুম্বইয়ে হবে গোটা প্রতিযোগিতা। হতে চলেছে মেগা নিলাম। প্রথম মহিলা আইপিএলে মোট ২২টি ম্যাচ হবে।

এ বিষয়ে আরও জানানো হয়েছে,প্রথম মহিলা আইপিএলে ৫টি দলের মালিক হয়েছেন তাঁদের একনজর : ১২৮৯ কোটিতে আমেদাবাদের দল কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। ৯১২ কোটি ৯৯ লক্ষ টাকায় মুম্বই দল নিয়েছে
ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড। পাশাপাশি ৯০১ কোটি টাকা দিয়ে ব্যাঙ্গালোরের দল কিনেছে আরসিবি। আবার ৮১০ কোটি টাকায় দিল্লির দল ক্রয় করেছে জেএস ডব্লিউ জিএমআর ক্রিকেট। পঞ্চম দল হিসেবে লখনউ দল কিনেছে কেপ্রি গ্লোবাল হোল্ডিংস। দলের জন্য খরচ হয়েছে ৭৫৭ কোটি টাকা।
(ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *