budget and goodsBreaking News Others 

বাজেট ঘোষণা : দেখে নিন কিসের দাম কমল বা বাড়ল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ২০২২-২৩ সালের অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৷ অর্থমন্ত্রীর বাজেট ঘোষণা অনুযায়ী কোন কোন পণ্যের দাম কমল বা দাম বাড়ল তা জেনে নিন। দাম কমল পোশাকের ৷ সস্তা হচ্ছে জুতো ও চামড়াজাত দ্রব্য ৷পালিশ করা গয়না ও পাথরের ওপর শুল্ক হার কমিয়ে ৫শতাংশ করা হল ৷ হিরে ও জেম স্টোনের দামও কমছে৷ সস্তা হল ইমিটেশন গয়না ৷

মোবাইল ফোন ও মোবাইল ফোনের চার্জার সহ বিভিন্ন পার্টসের দাম কমছে৷ মোবাইল ফোনের চার্জারের ট্রান্সফর্মার ও ক্যামেরা লেন্সের ওপর শুল্ক কমানো হয়েছে ৷ মেথানল, অ্যাসিটিক অ্যাসিড ও পেট্রোলিয়াম শোধনের জন্য প্রয়োজনীয় রাসায়নিকের ওপর শুল্ক কমানো হয়েছে৷ কৃষিক্ষেত্রে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের দামও কমছে ৷ অন্যদিকে ছাতার দাম বাড়ছে ৷ ছাতার ওপর শুল্ক প্রায় ২০ শতাংশ বাড়ানো হল। বিদেশ থেকে আমদানি করা যাবতীয় দ্রব্যের দামও বাড়তে চলেছে বলে বাজেটে জানানো হয়েছে ৷

Related posts

Leave a Comment