বিধানচন্দ্র রায়ের জন্মদিবস

bidhan roy and memories

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: চিকিৎসক বিধানচন্দ্র রায় আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। ১৮৮২ সালের ১ জুলাই তাঁর জন্ম। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী তিনি। ১৯৪৮ সাল থেকে তিনি আমৃত্যু ওই পদে আসীন ছিলেন। ১৯৬১ সালে তিনি ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন। কলকাতার উপনগরী সল্টলেকের নামকরণ করা হয় তাঁর নামে। বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিনটি ১ জুলাই সারা ভারতে চিকিৎসক দিবস হিসাবে পালিত হয়। ১৯৬২ সালের ১ জুলাই তাঁর প্রয়াণ হয়। তাঁর জন্মদিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *