রথযাত্রায় তারাপীঠে জোর আয়োজন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তারাপীঠে রথযাত্রা ঘিরে জোর প্রস্তুতি। রথের দিন পূর্ব রীতি মেনে তারামায়ের বিগ্রহকে গর্ভগৃহের বাইরে আনা হয়। পরবর্তী সময়ে রথে বিগ্রহকে বসিয়ে প্রদক্ষিণ করা হয় তারাপীঠ মন্দির চত্বরে । উল্লেখ করা যায়, কোভিড বিধির কারণে গত ২ বছর এই রীতি-রেওয়াজ পালন করা সম্ভব হয়নি। তারাপীঠে এ বছর সাড়ম্বরে পালিত হচ্ছে এই পর্ব । বর্ণাঢ্য শোভাযাত্রা করে এই আয়োজন চলেছে। রথযাত্রা উপলক্ষ্যে ভক্ত-দর্শনার্থীদের ভিড়। বহু দর্শনার্থী এই দিনে মঙ্গল কামনায় ব্রত হন।
(ছবি: সংগৃহীত)

