বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : মহিলা বিশ্বকাপের আসর থেকে ব্রাজিল ও আর্জেন্টিনা ছিটকে যাওয়ার পর এবার দু-বারের চ্যাম্পিয়ন জার্মানিও বিদায় নিল। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ১-১ ফলাফলে ড্র হওয়ার পর জার্মানিকে বিদায় নিতে হল। উল্লেখ করা যায়, মরক্কো ১-০ গোলে কলম্বিয়াকে হারানোর পর জার্মানিকে জিততেই হতো। জার্মানি নক আউট পর্বে উঠতে পারল না। (ছবি: সংগৃহীত)

