বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয়ী নীরজ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো নীরজের। মার্কিন যুক্তরাষ্ট্রের অরেগনে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে জাভলিনে রুপো জয়ী হলেন তিনি। টোকিও অলিম্পিকে চ্যাম্পিয়ন নীরজ চোপড়া ৮৮.১৩ মিটার দূরত্ব স্পর্শ করে রুপো জয় করলেন। উল্লেখ করা যায়, ১৯ বছর আগে ভারতকে আথলেটিক্সে প্রথম পদক এনে দিয়েছিলেন অঞ্জু ববি জর্জ। তিনি এই মঞ্চে ব্রোঞ্জ জয়ী হয়েছেন। নীরজ চোপড়া তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, দীর্ঘ অপেক্ষার পর এই এই প্রতিযোগিতায় ভারতকে পদক দিতে পেরে আরও বেশি ভালো লাগছে।

