বৃষ্টিপাতের জেরে নদিয়ায় ধানের ক্ষয় -ক্ষতি

paddy and nadia

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বেশ কিছু জেলায় অতিরিক্ত বৃষ্টিপাতের জেরে ধানের ব্যাপক ক্ষয় -ক্ষতি বেড়েছে। জমিতে জল জমে গিয়ে ঘটছে এই বিপত্তি। এই আবহে ক্ষতির মুখোমুখি হচ্ছেন কৃষকরা। উল্লেখ করা যায়, তীব্র গরমের থেকে বাঁচার জন্য কালবৈশাখীর বৃষ্টি প্রত্যাশা করেছিলেন অনেকেই । শেষ পর্যন্ত রাজ্যে শুরু হয় বৃষ্টি। লাগাতার বৃষ্টি হয়ে চলেছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। স্থানীয় সূত্রের খবর,বর্ষার জেরে নদিয়া জেলায় ধানের ব্যাপক ক্ষয় -ক্ষতি হয়েছে। একদিকে বৃষ্টি ও অন্যদিকে ঝোড়ো হাওয়ার দাপটে এই ক্ষতি।

স্থানীয় সূত্রের আরও খবর,জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়ে চলেছে। প্রায় সব সময়ই আকাশ মেঘযুক্ত থাকছে। রাজ্যে বিভিন্ন জেলার মতো অশনি ঘূর্ণিঝড়েরও একটা প্রভাব পড়ছে নদিয়া জেলাতে। গত সোমবার থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। তার সঙ্গে রয়েছে কখনও কখনও ঝোড়ো হাওয়ার দাপট। ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে ক্ষতি করছে ধানের ফসলের। লাগাতার বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ধান চাষীরা। একনাগাড়ে বৃষ্টি হওয়ার কারণে ধান চাষের জমিতে জমছে জল। কৃষকরা ধান কাটতে রীতিমতো সমস্যায় পড়েছেন ৷ অনেকক্ষেত্রে ফসল নষ্ট হচ্ছে জমিতে পড়ে গিয়ে। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *