বৃষ্টির অভাবে বাধ সেধেছে ধানচাষ

paddy and farmer

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আকাশে সেভাবে বৃষ্টির দেখা নেই। মেঘ থাকলেও বৃষ্টিপাত হচ্ছে না। এই পরিস্থিতির মধ্যে চিন্তা বেড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষকদের। উল্লেখ করা যায়, রাজ্যের শস্যভান্ডার হিসেবে পরিচিত পূর্ব বর্ধমান জেলার কৃষকদেরও একই অবস্থা। বৃষ্টির অভাবে বিঘ্ন ঘটছে আমন চাষের জমি তৈরির প্রক্রিয়া। বর্ষার মরশুমে জলের অভাবে চাষ ব্যাহত হচ্ছে। ধানের বীজতলা বাঁচিয়ে রাখাই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে । বিকল্প সেচের ব্যবস্থা না করলে এ বছর ধানচাষ করা অসম্ভব হয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন বর্ধমান জেলার কৃষকরা।

এক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলার কৃষকদের বক্তব্য, প্রতিবছর এই সময় ধান রোয়ার ভরা মরশুম শুরু হয়। জুলাই মাসের শুরুতেই ধান রোয়ার বেশিরভাগ কাজ সমাপ্ত হয়। এবার এই সময় বৃষ্টি না হওয়ায় একপ্রকার ধান রোয়ার কাজ বন্ধ রয়েছে। স্থানীয় অনেক কৃষক পুকুর থেকে জল তুলে ধান রোয়ার কাজ শুরু করলেও তা পর্যাপ্ত নয়। তবে বেশিরভাগ কৃষক বীজতলা সামলাতে দিশেহারা। জেলার দামোদর ও গঙ্গা তীরবর্তী অনেক এলাকায় ধানের পর ওই জমিতে আলু চাষ করে থাকেন চাষীরা। সেই আলু চাষের কথা মাথায় রেখেই বর্ষার শুরুতে উচ্চফলনশীল ধানের চাষ করে থাকেন অনেক কৃষক। এ বছর বৃষ্টি না হওয়াতে বিপাকে কৃষকরা। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *