ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধ বিমান

crashed air and rajasthan

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভারতীয় যুদ্ধ বিমান মিগ-২১ ফাইটার ভেঙে পড়ল। রাজস্থানের বারমেরের ভিমরার কাছে এই দুর্ঘটনা। সূত্রের খবর, ভিমরার বাইতু থানার ভিমদা গ্রামে ভেঙে পড়ে এই বিমানটি। বিমানের ধ্বংসাবশেষ বিক্ষিপ্তভাবে ছড়ানো রয়েছে।

ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বিমানে। ঘটনাস্থলে দুটি পাইলটই মারা গিয়েছেন বলে খবর। সূত্রের আরও খবর,বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। যায়। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছায় । জেলা কালেক্টর, পুলিশ সুপার ও বায়ুসেনার আধিকারিকরা ঘটনাস্থলে যান। এমন ভয়াবহ দুর্ঘটনা কেন ঘটলো, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে । (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *