মহাশ্বেতা দেবীর প্রয়াণ দিবস
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : ২০১৬ সালের ২৮ জুলাই। মহাশ্বেতা দেবীর প্রয়াণ দিবস। বাংলা তথা ভারতের কিংবদন্তি লেখক ছিলেন তিনি। শবর উপজাতির কথা-কাহিনী তুলে ধরেছেন তাঁর লেখনীতে। “শবর-জননী” নামেও খ্যাত হয়ে উঠেছিলেন তিনি। তাঁর বিখ্যাত উপন্যাস “অরণ্যের অধিকার” । একাধিক উপন্যাস-গল্প ও প্রবন্ধ লিখেছেন । সাহিত্য রচনার স্বীকৃতি-স্বরূপ ১৯৭৯ সালে তিনি সাহিত্য একাডেমি সম্মানে ভূষিত হয়েছিলেন। এছাড়া পদ্মশ্রী,জ্ঞানপীঠ,রামন ম্যাগসাইসাই সহ বহু সম্মানে ভূষিত হন ।
(ছবি: সংগৃহীত)

