মহুয়া রায়চৌধুরীর জন্মদিবস

mahuya and birthday

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মহুয়া রায়চৌধুরীর জন্মদিবস। ১৯৫৮ সালের ২৪ সেপ্টেম্বর তাঁর জন্ম। বিশিষ্ট এই অভিনেত্রীর আসল নাম শিপ্রা রায়চৌধুরী। প্রখ্যাত পরিচালক তরুণ মজুমদার এই অভিনেত্রীর নাম রেখেছিলেন মহুয়া। একজন নৃত্যশিল্পী হিসেবে শুরু করেছিলেন। একাধিক ছবিতে দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। অভিনেত্রী হিসেবে বহু হিট ছবি তাঁর রয়েছে। “দাদার কীর্তি”,”অনুরাগের ছোঁয়া” ও”শ্রীমান পৃথ্বীরাজ” সহ একাধিক হিট ছবিতে অভিনেত্রী হিসেবে ছিলেন। তাঁর জন্মদিবসে স্মরণ ও শ্রদ্ধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *