মাতৃস্নেহধারায় শ্রীমা

mother saroda

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সারদা মা সাক্ষাৎ জগদম্বা। স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে শ্রীমা শতরূপে বিরাজমান। তিনি যেমন করুণাময়ী তেমনি মহাশক্তি। সঙ্ঘজননী-র পাশাপাশি তিনি স্নেহশীলা মা। সনাতন ভারতের প্রতিমূর্তি হিসেবেও উল্লেখ করা হয় । অত্যন্ত বিনম্রতা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ ও স্বাগত জানানো হয় তাঁকে ।
তিনি অতুলনীয়া। তাঁর তুলনা শুধু তিনি নিজেই। স্বামীজির চোখে “মা জগতে একটিই,আর দ্বিতীয় নেই।” তৎকালীন রক্ষণশীল সমাজেও বিদেশিনীদের চোখে সারদা মায়ের গ্রহণযোগ্যতা ছিল। সারদা মায়ের শতবর্ষ অতিক্রান্ত হয়েছে। গোটা বিশ্বে তাঁর অগণিত সন্তান-সন্ততি। তাঁকে নিয়ে স্মরণ-শ্রদ্ধাঞ্জলি। কত আলোচনা। বহু গ্রন্থে তাঁর কথা-কাহিনী প্রকাশ পায়। মাতৃভাব জগৎকে শেখাবার জন্য তাঁর আবির্ভাব।
যাঁকে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই প্রাণভরে মা বলে ডাকতে পারেন। ভগিনী নিবেদিতা তাঁর লেখায় উল্লেখ করেছিলেন,”শ্রী শ্রীমা শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের পাত্র। যে অহেতুক প্রেমে শ্রীরামকৃষ্ণদেব দেহধারণ করেছিলেন,সেই প্রেমে তিনি সঞ্চিত রেখে গিয়েছিলেন সারদা-রূপ পাত্রে….।” শারীরিকভাবে মা না হয়েও যে জগতের মা হওয়া যায় তা তিনি প্রমাণ করেছেন। মাতৃস্নেহধারায় অপরূপা তিনি-মা সারদা। (চলবে)
(ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *