Entertainment 

মিমি-আবিরের নতুন ছবি ‘আলাপ’: ভ্যালেন্টাইন্স ডে’তে নতুন ছবির ঘোষণা!

গত বছর পুজোয় ‘রক্তবীজ’-এ অ্যাকশনে মাতিয়েছিলেন মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়। এবার ফাগুনের হাওয়ায় তাদের প্রেমের ‘আলাপ’ শোনা যাবে।

প্রযোজক সংস্থা সুরিন্দর ফিল্মস ও পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী এই জুটিকে নিয়ে নতুন ছবি নির্মাণ করছেন। সরস্বতী পুজোর দিন এবং ভ্যালেন্টাইন্স ডে’র শুভ সন্ধিতে এই প্রেমের ছবির ঘোষণা করা হয়েছে।

‘আলাপ’ রোমান্টিক কমেডি ঘরানার ছবি। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত এবং সঙ্গীত পরিচালনা করছেন অনুপম রায়। মিমি ও আবির ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন স্বস্তিকা দত্ত, তন্নি লাহা রায় ও কিঞ্জল নন্দা।

প্রযোজক সংস্থার দাবি, বহুদিন বাদে এই ছবির মাধ্যমে দর্শক শুদ্ধ প্রেমের স্বাদ পাবেন। ছবিটি চলতি বছরই মুক্তি পাবে।

Related posts

Leave a Comment