জিৎ-রুক্মিণীর ‘বুমেরাং’ কবে পাচ্ছে মুক্তি? হয়ে গেল ঘোষণা

‘চেঙ্গিজ’ সিনেমার সাফল্যের পর টলিউড সুপারস্টার জিৎ ‘বুমেরাং’ নামে একটি নতুন সিনেমা তৈরি করছেন। জিৎ জানিয়েছিলেন এই সিনেমা দর্শকদের চমকে দেবে। গত বছর জুলাই মাসে জিৎ ও রুক্মিণী মৈত্র অভিনীত এই সিনেমার শুটিং শুরু হয়েছিল।

সরস্বতী পূজায় জিৎ সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করেছেন। ‘বুমেরাং’ আগামী ১০ মে মুক্তি পাবে।

‘বুমেরাং’-এ জিতের বিপরীতে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। এছাড়াও দেবচন্দ্রিমা সিংহ রায় এবং সত্যম রায়চৌধুরীও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। জিৎ প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করছেন সৌভিক কুণ্ডু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *