তার জীবনসঙ্গী কেমন হবে? তালিকা দিলেন সৌমিতৃষা!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু, যাকে ‘মিঠাই’ ধারাবাহিকের জন্য সবাই চেনে, ‘প্রধান’ ছবিতে দেবের স্ত্রীর চরিত্রে অভিনয় করে বড় পর্দায়ও দারুন জনপ্রিয়তা অর্জন করেছেন।

তার অভিনয়ের পাশাপাশি, ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের মনে কৌতূহলের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে, সৌমিতৃষা জীবনসঙ্গী সম্পর্কে তার ভাবনা স্পষ্ট করে বলেছেন।

সৌমিতৃষা ‘ওল্ড স্কুল’ রোম্যান্সে বিশ্বাসী। হুট করে কারো সাথে ডেটে যেতে তিনি পছন্দ করেন না। তার মতে, “আগে আমি বোঝার চেষ্টা করি, যাঁকে দেখে ভাল লাগছে, তাঁর সঙ্গে বিয়ে করে সংসার করতে পারব কি না।”

সৌমিতৃষা সম্পর্কের ক্ষেত্রে মানুষটাকে ভালো করে বুঝে নিতে চান। হালফিলের ক্যাজুয়াল প্রেম, মেলামেশা করতে তিনি পছন্দ করেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *