fog and rainOthers 

মেঘলা আকাশ-বৃষ্টির পূর্বাভাস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে। এখনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর,
নিম্নচাপ অক্ষরেখা বিহার থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতের প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হবে। বৃষ্টির সাথে থাকবে মেঘলা আকাশ ৷

বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা ও তৎসংলগ্ন জেলায় আকাশ থাকবে মেঘলা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস ৷ বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানানো হয়েছে। সকালে ও রাতে কুয়াশা থাকবে। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment