রঞ্জি ট্রফির ফাইনাল : শুরুতেই চাপে বাংলা

ranjitraphy final

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফির ফাইনাল ঘিরে উৎসাহ। ফাইনালে টসে পরাজিত হয় বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারি। টস জয়ের পর বাংলাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকাট।

ইডেনে রঞ্জি ট্রফির ফাইনালে বাংলার হয়ে অভিষেক ঘটল সুমন্ত গুপ্তর। উল্লেখ্য,১৯৮৯-৯০ সালের রঞ্জি ফাইনালে বাংলার হয়ে ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। রঞ্জি ফাইনালে আমন্ত্রণ জানানো হয়েছে ১৯৮৯-৯০ সালে বাংলার রঞ্জি জয়ী দলের সদস্যদের।

আজ ইডেনে ঘণ্টা বাজিয়ে ফাইনাল ম্যাচ শুরু করার বার্তা দিলেন বাংলার প্রাক্তন রঞ্জি জয়ী অধিনায়ক সম্বরণ বন্দোপাধ্যায়।
ইনিংসের শুরুতেই জোর ধাক্কা খায় বাংলা দল। পর পর উইকেট হারিয়ে রীতিমতো চাপে বাংলা। প্রথম ৫ ওভারে ১৭ রানে ৪ উইকেট হারিয়ে বসে বাংলা দল। সুমন্ত গুপ্ত, অভিমুন্য ঈশ্বরণ , সুদীপ ঘরামি ও মনোজ তিওয়ারি আউট হয়ে গিয়েছেন।

বাংলার প্রথম একাদশ- অভিমন্যু ঈশ্বরন, সুমন্ত গুপ্ত, সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারি (অধিনায়ক), শাহবাজ আহমেদ, অভিষেক পোড়েল (উইকেটকিপার), আকাশ ঘটক, আকাশ দীপ, মুকেশ কুমার ও ইশান পোড়েল।

সৌরাষ্ট্রের প্রথম একাদশ- হার্ভিক দেশাই (উইকেটকিপার), বিশ্বরাজ জাদেজা, জয় গোহিল, শেল্ডন জ্যাকসন, অর্পিত বাসবদা, চিরাগ জানি, প্রেরক মানকড়, ধর্মেন্দ্রসিং জাদেজা, জয়দেব উনাদকাট (অধিনায়ক),চেতন সাকারিয়া ও পার্থ ভাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *