রুমি না মিঠাই? কোন চরিত্র তার বেশি কাছের? জানালেন সৌমিতৃষা

সৌমিতৃষা কুণ্ডু, টেলিভিশনে ‘মিঠাই’ চরিত্রের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। এখন তিনি বড় পর্দায় পা রাখতে প্রস্তুত। তার প্রথম ছবি ‘প্রধান’-এ দেবের বিপরীতে অভিনয় করেছেন।

সৌমিতৃষা মনে করেন, বড় পর্দায় কাজ করা অনেক বেশি চ্যালেঞ্জিং। কারণ ছোট পর্দায় যেখানে আড়াই বছর ধরে একটা চরিত্রকে তুলে ধরা যায়, সেখানে বড় পর্দায় মাত্র আড়াই ঘণ্টার মধ্যে সবকিছু করতে হয়।তিনি তার প্রথম ছবির টিম নিয়ে খুবই আশাবাদী। তার কথায়, এই টিমের সাথে কাজ করা তার জীবনের একটা বড় অর্জন।

‘রুমি’ চরিত্রের জন্য সৌমিতৃষা নিজেকে অনেকটা সময় ধরে প্রস্তুত করেছেন। তিনি আশাবাদী যে দর্শক ‘রুমি’-কেও ভালোবাসবেন।তার ঝুলিতে আরও অনেক ছবির প্রস্তাব আছে। তবে প্রথম ছবি মুক্তির আগে সেগুলো নিয়ে কথা বলতে চান না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *