সৌমিতৃষা নয়, মিঠাই চরিত্রের জন্য পরিচালকের পছন্দ ছিলেন অন্য আরেক অভিনেত্রী! জানতেন কি আগে?

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’ দীর্ঘ দু’বছর ধরে দর্শকদের মন জয় করে রেখেছে। প্রাইম টাইম স্লট ধরে রাখা এই সিরিয়ালটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুণ্ডু এবং আদৃত রায়।’মিঠাই’ চরিত্রটি সৌমিতৃষাকে বাংলার ঘরে ঘরে পরিচিত করে তুলেছে।

কিন্তু আজকের এই জনপ্রিয়তার পেছনে লুকিয়ে আছে এক অজানা গল্প। জানেন কি, সৌমিতৃষা ‘মিঠাই’ চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন না?প্রথমে এই চরিত্রের জন্য অভিনেত্রী ঐশ্বর্য সেনকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু কিছু অজানা কারণে তিনি এই চরিত্র থেকে বাদ পড়ে যান। এরপরই সুযোগ আসে সৌমিতৃষার কাছে।ভাগ্যের পরিহাসে ‘মিঠাই’ চরিত্রটি সৌমিতৃষার জীবনে এক অসাধারণ মোড় নিয়ে আসে। মোদক পরিবারের বউমা ‘মিঠাই’ হয়ে তিনি দর্শকদের মন জয় করে নেন। ময়রা বাড়ির মেয়ে থেকে শুরু করে মোদক বাড়ির বউমা, আর এখন দুই সন্তানের মা, সব ভূমিকাতেই দারুণ অভিনয় করেছেন তিনি।

বাস্তবে ২৪ বছর বয়সী এই অভিনেত্রী এখনো বিয়ে করেননি। ফেব্রুয়ারিতে বৃন্দাবনে তিনি তার জন্মদিন পালন করেছেন।মিঠাই সিরিয়ালের মাধ্যমে সৌমিতৃষা বাংলা টেলিভিশনে এক অনন্য জায়গা করে নিয়েছেন। বড়পর্দায় এখনো ডেবিউ না করলেও, তার খ্যাতি কিন্তু সেখানেও কম নয়। নিজের দক্ষতা ও অভিনয় প্রতিভার মাধ্যমে তিনি আজ বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *