শিবের উপাসনার সেরা দিন – মহাশিবরাত্রি

shib and puja

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মহাশিবরাত্রি। তা রাজ্যবাপী পালনের তৎপরতা চলেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে তার প্রস্তুতি চলেছে জোরকদমে। শাস্ত্রীয় মতে বলা হয়েছে,ভগবান শিব তাঁর ভক্তদের কখনই নিরাশ করেন না ৷ জ্যোতিষশাস্ত্র মতেও এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। ভগবান শিবের বিশেষ আশীর্বাদ স্বরূপ এই দিনটির গুরুত্ব রয়েছে।

ভগবান শিবের উপাসনার সেরা দিন হল- মহাশিবরাত্রি। এ বছর ১লা মার্চ এই দিনটি পালিত হবে । যাবতীয় প্রথা মেনে ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করা হয়ে থাকে। শাস্ত্রীয় পণ্ডিত ও বিশেষজ্ঞদের মত, মনস্কামনা পূরণের জন্য শিব মন্দিরেও রুদ্র অভিষেকের আয়োজন করা হয়। ভক্তরা এই দিনটিতে উপবাস পালন করে থাকেন। বিভিন্ন মন্দিরে মহাশিবরাত্রি ব্রতকথাও পাঠ করা হয়ে থাকে। প্রচলিত রয়েছে, ভগবান শিব এই দিনটিতে ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করে থাকেন। পাশাপাশি ভগবান শিবের বিশেষ আশীর্বাদ লাভও করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *