Ukraine warOthers World 

ইউক্রেনে রুশ হামলার প্রতিবাদ শুরু

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ইউক্রেনে রুশ হামলার প্রতিবাদ শুরু বিশ্বে। অনেক দেশ প্রতিবাদমুখর হচ্ছে। রাশিয়ার সঙ্গে ইউক্রেন বৈঠকে রাজি হওয়ায় আলোচনার পথ তৈরি হয়েছে বলে খবর। যুদ্ধ থামার পরিস্থিতি নিয়ে অনেকটাই আশার আলো জাগিয়ে তুলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন । অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের অভিযোগ সামনে এসেছে।

সূত্রের আরও খবর,কানাডার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিও রুশ বিমানের জন্য আকাশপথে নিষেধাজ্ঞা জারি করেছে। অন্য একটি সূত্রের খবর, ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের জন্য প্রচেষ্টা চলেছে। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, কোন কোন বিমান কোথা থেকে ছাড়বে সেই বিষয়ে। আগামী ২ মার্চ পর্যন্ত বুখারেস্ট এবং বুদাপেস্ট থেকে যে উড়ানগুলি ছাড়বে তার তালিকাও প্রকাশ হয়েছে বলে খবর। ইউক্রেনে রুশ হামলার প্রতিবাদ শুরু হয়েছে বিশ্বজুড়েই।

Related posts

Leave a Comment