শীতের প্রভাব : কুয়াশার দাপট
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : রাজ্য জুড়ে শীতের প্রভাব চলেছে। কুয়াশার দাপট অব্যাহত। দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর,আগামী বুধ ও বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। এই মুহূর্তে আবহাওয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। জেলায় আরও পারদ নেমেছে। ভোরে কুয়াশা ও বেলার দিকে রোদ উঠছে। (ছবি: সংগৃহীত)

