শুটিং শেষে বাড়ি ফিরতে গিয়ে বিপত্তি! জলমগ্ন রাস্তায় কী করলেন ঋতুপর্ণা?

গত সোমবার সিঙ্গাপুর থেকে ফিরে কলকাতায় ব্যস্ত শুটিং ছিল ঋতুপর্ণা সেনগুপ্তের। সন্ধ্যার পর শুটিং শেষে বাড়ি ফেরার সময় তীব্র বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শহর।

অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে এই অবস্থার কথা জানান। ভিডিওতে দেখা যাচ্ছে, হাঁটু পানিতে নেমে জলের মধ্য দিয়ে হেঁটে গাড়ি পর্যন্ত যেতে হচ্ছে ঋতুপর্ণাকে।

তবে কোথায় হচ্ছিল এই শুটিং সে বিষয়ে ঋতুপর্ণা কোন মন্তব্য করেননি।ঋতুপর্ণা অভিনীত আগামী ছবি হল “দাবাড়ু”। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উইন্ডোজ প্রোডাকশন হাউসের এই ছবিতে তিনি বাংলার গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন।

এছাড়াও, ঋতুপর্ণা ও প্রসেনজিৎ অভিনীত “অযোগ্য” ছবিটি ৭ জুন মুক্তি পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *