ববি দেওলের বহু আগে মাথায় গ্লাস নিয়ে নেচেছিলেন আরেক তারকা! জানতেন কি?

ববি দেওল অভিনীত ‘অ্যানিম্যাল’ ছবির ‘জামাল কুদু’ গানটি এখনও দর্শকদের মনে দাগ কেটেছে। এই গানের রিল ভিডিও এখনও সমাজমাধ্যমে ভাইরাল হচ্ছে। অনেকেই মনে করেন, এই গানই গত বছর ববি দেওলকে নতুন করে জনপ্রিয় করে তুলেছে।

ছবিতে এই গানে মাথার উপর একটি গ্লাসে মদ রেখে নাচেন ববি। ছবির গল্প অনুযায়ী, অভিনেতার চরিত্র আব্রারের বিয়ের অনুষ্ঠানে গানটি গাওয়া হয়।

কিন্তু অনেকেই হয়ত জানেন না, ববির আগে একই ভঙ্গিতে বলিউডে এই নাচ নেচেছিলেন অভিনেত্রী রেখা। ‘বিবি হো তো অ্যায়সি’ নামক ছবিতে ‘সাসুজি তু নে মেরি কদর না জানি’ গানে ববির মতোই মাথায় মদের গ্লাস রেখে নেচেছিলেন রেখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *