শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ান-ডে সিরিজ জয়ী হরমনপ্রীতরা

india womens cricket

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রেণুকার দাপট। আর সিরিজ ভারতের। শ্রীলঙ্কাকে দ্বিতীয় ম্যাচে পরাজিত করে ওয়ান-ডে সিরিজ জয়ী হল ভারত। পাল্লেকেলেতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা মহিলা দল তোলে ১৭৩ রান। এরপর হরমনপ্রীত কৌরের দল ২৫.৪ ওভারেই কোনও উইকেট না হারিয়ে ওই রান তুলে নেয়। স্মৃতি মান্থানা ৮৩ বলে অপরাজিত ৯৪ রান করেছেন। শেফালি বর্মা ৭১ বলে ৭১ রান করেছেন। মহিলাদের ওয়ান-ডে ক্রিকেটে রেকর্ড হল ভারতের। কোনও উইকেট না হারিয়ে এটি সর্বাধিক রান তাড়া করার নজির। ম্যাচ সেরা হয়েছেন রেণুকা সিংহ। তিনি ১০ ওভার বল করে ২৮ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *