sumitra and memoriesBreaking News Others 

সঙ্গীতশিল্পী সুমিত্রা সেনের প্রয়াণ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমিত্রা সেনের প্রয়াণ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর দুই কন্যা ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেন রবীন্দ্রসঙ্গীত জগতে বিশিষ্ট শিল্পী। মায়ের হাত ধরেই তাঁদের গান শেখা। মায়ের মতোই রবীন্দ্রসঙ্গীতকে আপন করে নিয়ে ছিলেন শ্রাবণী ও ইন্দ্রাণী। পরবর্তী সময়ে রবীন্দ্রসঙ্গীত ছাড়াও আধুনিক গানে নিজের জগৎ প্রসারিত করেছিলেন তাঁরা। সুমিত্রা সেনের প্রয়াণে সঙ্গীত জগতের এক অধ্যায়ের সমাপ্তি হল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সমাজের বিশিষ্টরা শোকপ্রকাশ করেছেন। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment