সত্যব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণ

died sattabrata

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায় (৯০)। বলিষ্ঠ রাজনীতিবিদ ছাড়াও কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীও ছিলেন। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি বিজেপি সাংসদ হয়েছিলেন। জুলুবাবু নামেও তিনি পরিচিত ছিলেন । কলকাতার বাড়িতেই তাঁর প্রয়াণ হয়।
১৯৯৯ সালে সত্যব্রতবাবু কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। ২০০০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর মন্ত্রিসভায় সদস্য হয়েছিলেন । কেন্দ্রীয় রাসায়নিক-সার মন্ত্রী পদে আসীন হন। পরবর্তী সময়ে তাঁর হাতে শিল্প ও বাণিজ্য মন্ত্রকের দায়িত্বভার দেওয়া হয়। ২০০৮ সালে রাজ্য বিজেপির সভাপতি হয়েছিলেন। ২০০৯ সালের পর থেকে তিনি সক্রিয় রাজনীতি থেকে একপ্রকার সরে যান। তাঁর পুত্র এস এন মুখোপাধ্যায় বর্তমানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন বঙ্গ বিজেপি সহ কেন্দ্রীয় নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *