সৌমিতৃষা এখনো তার এই বদ-অভ্যাসের জন্য বাড়িতে বকা খান! নিজেই জানালেন অভিনেত্রী

 সৌমিতৃষা ছোট পর্দা ছেড়ে বড় পর্দায় পা রেখেছেন। বড় পর্দায় পা রাখলেও এখনো তিনি তার পুরনো অভ্যাস গুলো ছাড়েননি। তিনি কিন্তু আজও তার পুরনো অভ্যাসগুলো নিয়েই রয়েছেন। পুরনো অভ্যাস গুলোর মধ্যে অন্যতম হলো এখনো তার মা তাকে খাইয়ে দেন।

সৌমিতৃষার ভীষণ প্রিয় হল তার মায়ের হাতের রান্না। আর তার খাওয়াই হয়না যদি না মা খাইয়ে দেয়। সৌমিতৃষাকে  তার মা শুধু খাইয়েই দিতেন না, যত্ন করে টিফিন বক্সে খাওয়ার সাজিয়ে দিতেন। সৌমিতৃষা কিন্তু শুটিং তাড়াতাড়ি শেষ হলে সেই খাবার ফিরিয়ে আনতেন। দেবের নায়িকা বাড়ি ফিরে এসে সেই খাবার মাকে খাইয়ে দেবার আবদার করতেন।

সৌমিতৃষা আসলে খুব ঘরোয়া প্রকৃতির মেয়ে। আরো জানা যায় যে আদুরে মেয়ের জন্য বাবা নিয়মিত ফলের রস করে দেন, নিয়ম মাফিক ফল খাওয়া তবেই হবে সৌমিতৃষার।  
পার্টি করতে সৌমিতৃষা সেভাবে একটা ভালবাসেন না। তাই অবসর সময় বাবা-মার সঙ্গেই সময় কাটাতে ভালোবাসেন তিনি, এদিক ওদিক কোথাও না ঘুরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *