Snapshot_1Accident Breaking News 

নিউটাউনে বাইক দুর্ঘটনায় নিহত ১

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আবারও বাইক দুর্ঘটনা। মৃত বাইক চালক আহত বাইক আরোহী। সূত্রের খবর, সেক্টর ফাইভের মেট্রো স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চালকের মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর ,ভাঙরের কাশিপুর থানা এলাকার বাসিন্দা আনসার আলী ও তার এক সঙ্গী কলকাতার দিক থেকে নিউটাউনের দিকে যাচ্ছিল।

সেই সময় সেক্টর ফাইভ মেট্রো স্টেশন ক্রস করার পর রাস্তার মাঝে একটি গরু চলে আসে। গরুটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ময়লা ফেলার গাড়ির পিছনে ধাক্কা মেরে ছিটকে পড়ে যায় বাইক। স্থানীয় সূত্রে খবর, এরপর বাইক চালক ও তাঁর সঙ্গীকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা ওই বাইক চালককে মৃত বলে ঘোষণা করেন। তাঁর সঙ্গীর এই মুহূর্তে চিকিৎসা চলছে বলে জানা যায়।

Related posts

Leave a Comment