PNBOthers 

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১০০ ম্যানেজার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সিকিউরিটি ম্যানেজার পদে ১০০ জনকে নিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে। নিয়োগ হবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিভিশনে।

ম্যানেজার সিকিউরিটি: শূন্যপদ ১০০টি (অসং ৪০, তঃজাঃ ১৫, তঃউঃজাঃ ৮, ওবিসি ২৭, আর্থিকভাবে দুর্বল ১০)। যে কোনও শাখার ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে আর্মি/ নেভি/ এয়ারফোর্সে কমিশন্ড অফিসার হিসেবে ষষ্ঠ পে কমিশনে অন্তত ৫,৪০০ টাকা গ্রেড পে নিয়ে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই।

বয়স হতে হবে ১-১-২০২১ তারিখের হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মূল মাইনে ৪৮,১৭০ – ৬৯,৮১০ টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা। মেডিক্যাল স্ট্যান্ডার্ড হতে হবে শেপ-১ বা সমতুল মানের।

প্রার্থীবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এতে থাকবে এসে/ লেটার ড্রাফটিং সংক্রান্ত প্রশ্ন। এরপর হবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা।

আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন অনলাইনে www.pnbindia.in ওয়েবসাইটে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৫০০ (তফশিলি ও মহিলাদের ক্ষেত্রে ৫০) টাকা। ক্যাশ ভাউচারের মাধ্যমে নগদে জমা দেবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কাউন্টারে। ক্যাশ ভাউচার ডাউনলোড করবেন ১৩ ফেব্রুয়ারির মধ্যে।

সঠিকভাবে পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবেন শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাস্ট/ ওবিসি সার্টিফিকেট/ অভিজ্ঞতার সার্টিফিকেট ইত্যাদির স্বপ্রত্যয়িত জেরক্স ও ফি পেমেন্টের মূল কপি। এগুলি সহ আবেদনপত্র পাঠাবেন ১৫ ফেব্রুয়ারির মধ্যে। এই ঠিকানায়: Chief Manager (Recruitment Section), HRM Division, Punjab National Bank, Corporate Office plot no 4, Sector 10, Dwarka , New Delhi -110075. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ/ ক্যাশ ভাউচার/ আবেদনপত্র ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment