এবার একাদশ শ্রেণির পাঠ্যক্রম ছাঁটাই

11 Class Students

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার একাদশে পাঠ্যক্রম ছাঁটাই হল। সূত্রের খবর, আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পাঠের বোঝা কমানোর পর এবার একাদশ শ্রেণির পাঠ্যক্রমও ছেঁটে ফেলা হয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর, এক-একটি বিষয়ে ৩০ থেকে ৩৫ শতাংশ পাঠ্যক্রম কমানো হয়েছে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, যেসব বিষয়ের থিয়োরি পেপারের নম্বর ৬০ বা তার কম, সেগুলির কিছু বাদ যায়নি। আগামী বছর যারা একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় বসবে, তারা এই পাঠ্যক্রমের ভিত্তিতে পরীক্ষা দেবে। সূত্রের আরও খবর, কোন বিষয়ে কী বাদ দেওয়া হয়েছে, তা সংসদের ওয়েবসাইটে (wbchse.nic.in) জানিয়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *