মুরারিপুকুরের দেড়শ বছরের মনসা পূজো হল করোনা আবহেই

Muraripukur Ma Manasha

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: করোনার মধ্যেই নম নম করে সম্পন্ন হল উল্টোডাঙ্গা মুরারিপুকুরের দেড়শ বছরের ঐতিহ্যবাহী মনসা পূজো। এ বিষয়ে পুজো উদ্যোক্তারা জানালেন, এই বছর করোনার জন্য বিশ্বে যে মহামারী তৈরি হয়েছে, তারফলে কোনওরকম ভাবে মা মনসার পূজা সম্পন্ন করা হল। সূত্রের খবর, প্রায় দেড়শ বছর ধরে চলে আসছে এই পুজো। রীতি মেনেই এই বছরও পূজার করা হয়েছে।

উল্লেখ্য, স্বাধীনতার পর ১৯৫৩ সাল থেকে উল্টোডাঙার মুরারিপুকুরের এই বাড়িতে পুজো হয়ে আসছে। পুজো উদ্যোক্তাদের আরও বক্তব্য, এবছর বিষাদের সুর ঝড়ে পড়ল পুজোয়। করোনা পরিস্থিতির জন্য এই বছর যেহেতু সামাজিক দূরত্ব বজায় রেখে এবং জমায়েত না করার নির্দেশ দিয়েছে প্রশাসন, তাই কাউকেই তেমনভাবে আমন্ত্রণ না করতে পারায় মন ভারাক্রান্ত উদ্যোক্তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *