ফরাসি ওপেনের নতুন চ্যাম্পিয়ন ক্রেচিকোভা
ফরাসি ওপেনের নতুন চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের বার্বোরা ক্রেচিকোভা। ফাইনালে বার্বোরা ৬-১, ২-৬ ও ৬-৪ ফলাফলে পরাজিত করলেন রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে।
ফরাসি ওপেনের নতুন চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের বার্বোরা ক্রেচিকোভা। ফাইনালে বার্বোরা ৬-১, ২-৬ ও ৬-৪ ফলাফলে পরাজিত করলেন রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে।
কেন্দ্রীয় সরকার চাষের যন্ত্রপাতি সরবরাহ করে কৃষকদের সাহায্য করার জন্য ২০১৪-১৫ অর্থবর্ষে একটি প্রকল্প চালু করেছিল। সূত্রের খবর, সেই প্রকল্পে চলতি অর্থবর্ষের জন্য বিভিন্ন রাজ্যের প্রথম কিস্তির তহবিল মঞ্জুর করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।
নতুন শিখরে ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার। সূত্রের খবর, এই প্রথম ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার ৬০ হাজার কোটি ডলার অতিক্রম করল।
সম্মানিত ভারতীয় কন্যা। ব্রিটেনের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ অ্যাম্পায়ার (ওবিই) পেতে চলেছেন এক প্রবাসী ভারতীয় কন্যা দিব্যা চাড্ডা মানেক।
ছোট করে হজ যাত্রার আয়োজন চলবে। সূত্রের খবর, গতবার করোনা পরিস্থিতির জেরে সম্পূর্ণ বন্ধ ছিল হজ যাত্রা। এবারও নিয়ন্ত্রণ থাকবে হজ যাত্রায়। এই ঘোষণা করেছে সৌদি আরব।
বাড়তে চলেছে স্পেশাল ট্রেন। চালু হচ্ছে দূরপাল্লার ট্রেনও। এবার লোকাল চালানোর জন্য রাজ্যকে আবেদন জানিয়েছে পূর্ব রেল,এমনটাই খবর। পূর্ব রেল সূত্রে জানা যায়, হাওড়া-শিয়ালদহ শাখায় চালু হতে চলেছে দূরপাল্লার ট্রেন ।
রবিবার ২৯ জ্যৈষ্ঠ ১৪২৮; ই: ১৩ জুন ২০২১ ♈/মেষ (Aries): আজ কোনও পাওনাদার ঋণ নেওয়ার কথা বলতে পারে। তাদের কাছে অর্থ ফেরত দিয়ে আর্থিকভাবে আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভালোবাসার ব্যক্তিদের উপহার দেওয়া বা নেওয়ার পক্ষে শুভ দিন। বিবাহ প্রস্তাব প্রেম জীবন চির বন্ধনে বদলে যেতে পারে। অতিরিক্ত কাজ মানসিক চাপ তৈরি করতে পারে। শুভ সংখ্যা:…
আজ: রবিবার ২৯ জ্যৈষ্ঠ ১৪২৮; ই: ১৩ জুন ২০২১ রম্ভাতৃতীয়া ব্রত রাজস্থানের প্রতাপ জয়ন্তী জন্মদিনঃ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তিরোধান দিবসঃ ঊষা মুখার্জী তিথি: শুক্ল তৃতীয়া, সন্ধ্যা ০৭:২২পর্যন্ত, পরে শুক্ল চতুর্থী;পুনর্বসু নক্ষত্র, বিকাল ০৫:২৫পর্যন্ত, পরে পুষ্যা নক্ষত্র;জন্মরাশি: মিথুন, সকাল ১১:০১ পর্যন্ত, পরে কর্কট রাশি;সূর্যোদয়: ০৪:৫৫/সূর্যাস্ত: ০৬:১৭(সূর্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-১২:০৮; রাত-১২:১৩ভাটা:- দিন-০৪:৫৮; রাত-০৫:০৩ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া…
সোনা জয় নীরজের। স্ব-মহিমার দেখা গেল বিনেশকেও। সূত্রের খবর, টোকিও অলিম্পিক্সে পদক জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে রাখলেন এই দুই ভারতীয় খেলোয়াড়। লিসবন সিটি অ্যাথলেটিক্স মিটে ৮৩.১৮ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জিতলেন নীরজ চোপড়া।
পিএইচডি-তে ভর্তির দাবি। সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে পিএইচডি করতে ইচ্ছুক পড়ুয়াদের রেজিস্ট্রেশন ও ভর্তির দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা জুটা।